সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

দেশের সব টেলিভিশন চ্যানেলকে ভাষণটি জনস্বার্থে বিটিভির সৌজন্যে সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ নিয়েছে।

এর আগে, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

এরও আগে, তাঁরা জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।