লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না... আমি প্রতিমন্ত্রী (ববি হাজ্জাজ) এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করবে না। কোন রাজনীতিকরণ হবে না
শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।