লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর( অব) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। অন্যদিকে, ডেপুটি স্পিকার সংসদ সদস্য ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন।
দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান । বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।