লালসবুজ২৪.কম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

পর্যালোচনা শেষে সেসব প্রকল্পের মধ্যে ১০টির অনুমোদন দেওয়া হয়েছিল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com