লালসবুজ২৪.কম
জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ছাড়িয়েছে ১১৫ ডলার।

সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২ দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১৫ দশমিক নয় তিন ডলারে। যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২ শতাংশ বেশি।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক শূন্য এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ছয় চার ডলারে।

অয়েল প্রাইস ডটকম বলছে, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় বৃদ্ধির হার ছাড়িয়ে গেছে তেলের দাম।

এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭২ ডলারের মতো।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বাজার এখনও এই সংকটের প্রকৃত প্রভাব পুরোপুরি উপলব্ধি করতে পারেনি এবং আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com