ইউরোপের বাজারে দেশের পোশাকের দাম কমেছে প্রায় ৪ শতাংশ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

চাহিদা হ্রাস ও প্রতিযোগিতার মুখে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের দাম কমেছে প্রায় ৪ শতাংশ। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ-এর বিশ্লেষণ করা প্রতিষ্ঠান ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, ইউরোপের বাজারে ভিয়েতনাম ছাড়া প্রায় সব বড় রফতানিকারক দেশের পোশাকের দাম কমেছে। ইউরোপের বাজারে চাহিদায় মন্দা এবং চীন ও ভারতের মতো প্রধান রফতানিকারক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার ফলে এই দরপতন ঘটেছে।
ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২০২৪ সালের ১৮ দশমিক তিন দুই বিলিয়ন ইউরো থেকে বেড়ে, ২০২৫ সালে ১৯ দশমিক চার এক বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। যা প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি।

তবে রফতানির পরিমাণ যে হারে বেড়েছে, আয়ের প্রবৃদ্ধি সেই তুলনায় কম হওয়ায় ইউনিট প্রাইস কমেছে ৩ দশমিক আট চার শতাংশ।