আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পথে নয়া দিল্লিতে অবস্থান করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরিশাস সম্মেলন ও ভারত সফরে যাবেন।