বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
বন্ধ কারখানাগুলোর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ অংশ নেন সংশ্লিষ্টরা।
গত এপ্রিলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু করা হবে।
পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী। এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি রফতানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সরকারের।