‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এ গ্রন্থে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন ভাবনা এবং জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

কিওয়ার্ড: জিয়াউর রহমান, বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, গ্রন্থের মোড়ক উন্মোচন, কালাম ফয়েজী