প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়লো প্যান্ডেল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পৌঁছানোর আগেই প্রবল বাতাসে অতিথি ও উপকারভোগীদের বসার জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অনুষ্ঠানের মূল মঞ্চও অক্ষত রয়েছে।

ঘটনার সময় প্যান্ডেলের ভেতরে থাকা উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্যান্ডেলটি খুলে ফেলা হয়।